নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটা কলেজিয়েট স্কুলে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এড. আব্দুস সোবহান মুকুল। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মহিত কুমার দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক খান সালামত হোসেন।


প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। বিদায়ী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ ও সাবেক সহকারী প্রধান শিক্ষক হাজী খলিলুর রহমান চৌধুরী।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এপিপি এড. শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা কবির আহম্মেদ ঢালী, শেখ আছাফুর রহমান, ফিরোজ আহমেদ জজ এবং শিক্ষক সুমঙ্গল কুমার দাশ, সুজন কান্তি মন্ডল প্রমুখ।


সংবর্ধিত অবসরপ্রাপ্তদের মধ্যে ছিলেন—সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সাবেক প্রধান শিক্ষক দাউদ হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক হাজী খলিলুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক অধীর চন্দ্র মিত্র, হাজী আব্দুল হাকিম ঢালী, বিচিত্র ঘোষ, নাসির উদ্দীন, গোবিন্দ লাল সরকার, তাপস কুমার বসাক এবং চতুর্থ শ্রেণির কর্মচারী বনোমালী সরদার।


এছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ পাওয়া ২১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।



Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে