নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাদাকাটিতে খাল খননে দুর্নীতি ও ইজারা গ্রহনের নামে জলাবদ্ধতার প্রতিবাদে মানববন্ধন




 আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া ও মিত্র তেঁতুলিয়ার মাঝে অবস্থিত জ্বালাইয়ের খাল খননে দুর্নীতি ও অনিয়ম এবং গেটের খাল ইজারা নেওয়ার নামে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এলাকাকে জলাবদ্ধতার মুখে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে গেটের কাছে তেঁতুলিয়া-কুল্যা সড়কে এ মানববন্ধন করা হয়। 
কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন বক্তব্যকালে জানান, সরকারি বাজেটে ৬ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দে খাল খনন করা হলেও সামান্য কিছু কাজ করা হয়েছে। একদল দুস্কৃতকারী, দখলবাজ গত ১৭ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় লুটেপুটে খাওয়ার পর আজকে খাল দখল করছে। পিআইও এখনো খনন কাজ মাপজোক করেননি, অথচ তারা দখল শুরু করেছে। গেটের পাট বন্ধ করে রেখে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার এই দুর্নীতির সাথে কিছুটা জড়িত। আমরা জনস্বার্থে খাল অবমুক্ত রেখে এলাকাবাসীর কষ্ট লাঘব ও মাছ চাষ, ফসল উৎপাদন নিরাপদ করতে চাই।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়ল বলেন, খাল খননে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। ১৬৩৫ ফুট লম্বা, ২২ ফুট আড়, ৭ ফুট গভীর, তলা ১০ ফুট খননের কথা থাকলেও লম্বায় ২৫০ ফুট কম, গভীরতা অর্ধেক কম ও তলা চওড়াও কয়েক ফুট কম করে খনন করা হয়েছে। কেটে রাখা মাটি দেখলেও বুঝা যাবে কতটুকু দুর্নীতি করা হয়েছে। আওয়ামীলীগের দোসররা গেটের মুখে নেটপাটা দিচ্ছে, গেটের পাট বন্ধ করে পানি সরতে দিচ্ছেনা। 
প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বলেন, খননের জন্য ১৬ মে.টন গম বরাদ্দ ছিল। প্রথমে কোদাল দিয়ে মাটি খনন করা হয়। পত্রপত্রিকায় রিপোর্ট হলে ভোল পাল্টে ফেলেন চেয়ারম্যান। এখন আওয়ামীলীগের লোকজন দিয়ে গেটের পাট বন্ধ করে মাছ চাষের নামে এলাকা তলিয়ে দিচ্ছে। 
স্বেচ্ছাসেবক দলের সাবেক ইউনিয়ন সদস্য সচিব গাজী এমরান হোসেন বলেন, আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দিপ খনন কাজ করিয়েছেন। তিনি ব্যাপক দুর্নীতি করেছেন। পিআইও ঠিকভাবে কাজ দেখেনেননি। এখন আবার মূল খালে ও গেটের মুখে নেটপাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করা হচ্ছে। গেটের পাট বন্ধ করে ভাটার সময়ও পানি সরতে দিচ্ছেনা। আমরা ডিসি, ইউএনও মহোদয়ের সরজমিন তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
উপস্থিত ভুক্তভোগি এলাকাবাসী জানান, আমাদের ঘরবাড়ি, পুকুর, মৎস্য ঘের, ফসল চাষ উপযোগি জমি পানিতে নিমজ্জিত। বীজধান ফেলতে পারছিনা। অনেকে ফেললেও পানিতে পচে গেছে। অথচ প্রকাশ্যে গেটের পাট বন্ধ করে পানি সরতে দিচ্ছেনা। তারা এর প্রতিকার প্রার্থনা করেন।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে