নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির বেতনা নদীর আড়াআড়ি বাঁধ কেটে পানি নিস্কাশন চালু



 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় বেতনা নদীতে খনন কাজের জন্য আড়াআড়ি মাটির বাঁধ কেটে পানি নিস্কাশন ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে বুধহাটা ইউনিয়নসহ বেতনা নদীর উত্তর  প্রান্ত ঝাউডাঙ্গা ও সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর হতে চলেছে। 
উপজেলার বেতনা ও মরিচ্চাপ নদী খনন কাজ চলছে কয়েক বছর। কাজ এখনো সম্পন্ন হয়নি। বেতনা নদীর চাপড়া গ্রামের কাছে আড়াআড়ি বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে খনন কাজ চলছিল। সম্প্রতি প্রচুর বৃষ্টিপাতের ফলে বুধহাটা ইউনিয়নসহ ঝাউডাঙ্গা পর্যন্ত নদী সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি, স্থাপনা, মৎস্য ঘের, বাগান সবকিছু জলমগ্ন হয়ে পড়েছে। গত বছরও এলাকার অনেক ঘের, বিল, ফসলের ক্ষেত, ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। অনেক এলাকায় আমন ফসল উৎপাদন সম্ভব হয়নি। পরিকল্পনার অভাব, কাজের ধীর গতি ও বর্ষা মৌসুমে পানি নিস্কাশনের ব্যবস্থা না রাখায় জেলার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।
বৃহস্পতিবার জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বৈকারি সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, সাবেক আশরাফ হোসেন প্রমুখের নেতৃত্বে বাঁধটি কেটে পানি প্রবাহ চালু করা হয়। ফলে এলাকার জলাবদ্ধতা হ্রাস পেতে শুরু করেছে। 
জামায়াতে ইসলামী স্থানীয় সূত্রে জানাগেছে, বৃষ্টি শুরুর পর এলাকার জলাবদ্ধতার পরিনতি থেকে রক্ষা পেতে জেলা আমীরের কাছে ব্যবস্থা নিতে আবেদন জানান হয়। জেলা আমীর পরিস্থিতি সরেজমিন দেখতে বৈকারী ইউপির সাবেক চেয়ারম্যান শহীদ হাসানকে পাঠান। তার রিপোর্ট পাওয়ার পর জেলা আমীর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের মতামতের ভিত্তিতে বৃহন্পতিবার বাঁধ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে বাঁধ অপসারন করা হয়েছে।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে