নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে নদী ভাঙনে আতঙ্ক, বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা অনিশ্চয়তায়





আশাশুনি উপজেলা সদর বাজার এবং ওয়াপদার পাশে বসবাসরত শত শত পরিবার ভয়াবহ নদী ভাঙনের মুখে পড়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশনা দিলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।


বহুদিন ধরেই আশাশুনি বাজার ও সংলগ্ন এলাকা কপোতাক্ষ নদের ভাঙনের শিকার হয়ে আসছে। ইতিমধ্যে বহু দোকান, পুরাতন হাসপাতাল, সরকারি অফিস এবং শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, নদী খননের সময় সিএস ম্যাপ অনুযায়ী মাঝখান দিয়ে খনন না করে রাজনৈতিক প্রভাবে একপেশে খনন করায় আজ এই বিপর্যয়।


বাজার রক্ষায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে—মানববন্ধন, স্মারকলিপি পেশ, প্রতিবাদ সভা, এমনকি জেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন দপ্তরে বারবার আবেদন জানিয়েও কাজের কাজ হয়নি।


বর্তমানে বাজারের অবশিষ্ট অংশ, থানা ভবন, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, দোকানপাট ও বহু বসতঘর আবারো নদী ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসীর বক্তব্য—যদি নদী রক্ষা ও সুষ্ঠু প্রবাহ বজায় রাখতে স্থাপনা অপসারণ করতেই হয়, তবে ততটুকুই করা হোক যতটুকু প্রয়োজন।


তারা প্রশ্ন তুলেছেন—যাদের পরিবার, ব্যবসা ও ঘরবাড়ি বছরের পর বছর ধরে ওয়াপদার পাশে রয়েছে, তাদের সরিয়ে দিয়ে যদি পাউবো কিছুই না করে, তবে কেন তাদের উচ্ছেদ করা হচ্ছে? বরং আইনি ও নীতিগতভাবে রাজস্ব নিয়ে বৈধভাবে বসবাস ও ব্যবসার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।


সবচেয়ে জরুরি দাবি হলো—অবিলম্বে বাজার রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে টেকসই ব্লক ও বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা।


এ প্রসঙ্গে সোমবার (৭ জুলাই) বিকেল ৩টায় আশাশুনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন—বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, সহ-সভাপতি প্রভাষক ইয়াহিয়া ইকবাল, বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক আহসান উল্লাহ, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আকাশ হোসেন, আলা উদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিংকন আসলাম প্রমুখ।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে