নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প


 ট্রাঙ্কস কম গ্রুপের চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান ও তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুদিন উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটা ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় হাসপাতালে ক্যাম্প পরিচালনা করা হয়। 
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে নানা বয়সী রোগীদের ভিড় দেখা যায়। হৃদরোগ, ডায়াবেটিস, গাইনি, গর্ভাবস্থা ও শ্রুতি রোগের চিকিৎসা নিতে রোগিরা আসে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ৪৫০-৫০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা দিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিনাক কুমার বিশ্বাস এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. অনামিকা বাছাড়। সহযোগিতা করেন এসকেএফ-এর এরিয়া ম্যানেজার নারায়ণ চন্দ্র হালদার, মাঠ ব্যবস্থাপক কামাল হোসেন, মেডিকেল সার্ভিসেস অফিসার ফারুকুজ্জামান ও দীপক কুমার রায়, হাসপাতাল পরিচালনা কমিটির ইকরামুল ইসলাম, মোঃ হাবিবুল্লা প্রমূখ।
উল্লেখ্য, লতিফুর রহমান ২০২০ সালের ১ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার নাতি ফারাজ আইয়াজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন। তাদের স্মরণেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে