নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৫ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে আশাশুনিতে কর্মরত স্বাস্থ্য সহকারীরা স্বারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার হাতে এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে বলা হয়েছে, সারা দেশে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই-এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান, তৃণমূল পর্যায়ে উদ্দিষ্ঠ জনগোষ্ঠীকে ১০ টি মারাত্মক সংক্রামক রোগের এবং ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের ৫ ডোজ টিটি/টিডি টিকা প্রদান, জন্ম, মৃত্যু, নবজাতক শিশু, গর্ভবতী মহিলা এবং কিশোরীদের রেজিস্ট্রেশন ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান, শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, যক্ষা রোগী অনুসন্ধান, ডটস্ পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগীদের ঔষুধ খাওয়ানো, উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকি। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। কোভিড-১৯ টিকা ও মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান করে আসছি।

আমাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণ সহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। গত ৯ মে BHAA ৬৪ জেলার সভাপতি/সাধারণ সম্পাদকদের নিয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার ফাইল চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া না হলে ১৮ থেকে ২২ মে সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, লাইন ডাইরেক্টর (ইপিআই), এমআইএস মহাপরিচালক, ডিজিএফআই এবং এনএসআই বরাবর "স্বারক লিপি প্রদান, ২৫ ও ২৬ মে জাতীয় প্রেসক্লাব চত্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। স্বারকলিপি প্রদানকালে সংগঠনের আশাশুনি উপজেলা শাখা সভাপতি সাইফুল্লাহ হাসান, সহ সভাপতি সাইফুল্লাহ কবির, মুনিরুজ্জামান, সারাবান তহুরা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক মুহসিন উদ্দীন, কেএম ফুলমিয়া, সাংগঠনিক সম্পাদক গাউছুল আজমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে