নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন




আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বুধবার বিকেলে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দলীয় সার্চ কমিটির মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের সদস্য পদ নবায়ন করে আশাশুনি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুরু হয়।
এ উপলক্ষে বড়দল ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আজহারুল ইসলাম মন্টু ও আশরাফুল ইসলাম বকুলের আয়োজনে গোয়ালডাঙ্গা বকুল তলা চত্বর ও সার্চ কমিটির সদস্য শামসুদ্দিন সানা ও আজগর আলীর আয়োজনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পৃথক দুটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা ০৩ সংসদীয় আসনে জেলা বিএনপি মনোনীত সার্চ কমিটির টীম লিডার যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, স ম হেদায়েতুল ইসলাম, আসিফুর রহমান তুহিন, বিএনপির আইনজীবী ফোরামের সদস্য এড. এবিএম সেলিম, তাঁতী দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এড. গোলাম গণি দুদু, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খায়রুল আহসান, আবু হেনা মোস্তফা কামাল, শাহরিয়ার জামান, মিজানুর রহমান, জাকির হোসেন বাবু, রফিকুজ্জামান ছোট্টু, মোস্তফা হেলালুজ্জামান, ফিরোজ আহমেদ জজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ৪ কার্যদিবসের মধ্যে দলীয় ফরম পূরণ করে ইউনিয়ন সার্চ কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশনা দিয়েছেন। সদস্য পদ নবায়নের ক্ষেত্রে দলীয় নির্দেশনা মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানান। সাথে সাথে পৃথকভাবে দুটি সভা করায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ ভবিষ্যতে এরকম কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।###
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে