নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদের সাজে কসমেটিকসের কদর: বাজারে কেনাকাটার ব্যস্ততা

ঈদের সাজের জন্য পোশাকের পাশাপাশি কসমেটিকসের কেনাকাটা এখন তুঙ্গে। কেউ কিনছেন পছন্দের চুড়ি, কানের দুল ও মেকআপ বক্স, আবার কেউ পোশাকের সঙ্গে মানিয়ে নিচ্ছেন লিপস্টিক ও নেইলপলিশ। তরুণরাও পিছিয়ে নেই, তারাও ভিড় করছেন প্রসাধনী সামগ্রীর দোকানে। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা, কারণ ঈদের সাজগোজের পূর্ণতার জন্য ক্রেতারা বেছে নিচ্ছেন নানান প্রসাধনী।বৃহস্পতিবার আশাশুনির বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, কসমেটিক দোকান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সবখানেই প্রসাধনীর পসরা সাজানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বরাবরের মতো এবারও বিদেশি নামি ব্র্যান্ডের পণ্যের চাহিদা বেশি। এর মধ্যে হুদা বিউটি, কিস বিউটি, পিংক ফ্লাশ, টেকনিক, ডাব্লিউ-সেভেন, মেবিলিন, রেভলনসহ অন্যান্য ব্যান্ডের কসমেটিকসগুলো বেশি চলছে।বিদেশি প্রসাধনীর সঙ্গে দেশীয় প্রসাধনীগুলোর প্রতিযোগিতা কঠিন হলেও পন্ডস, মডার্ন, চন্দন, জেসমিনসহ কিছু দেশীয় পণ্য ভালো বিক্রি হচ্ছে।ক্রেতা জেনমিন বলেন, “ গরমের মধ্যেও বাজারে অনেক ভিড়। পোশাকের সাথে মিল রেখে কসমেটিকস কিনতে এসেছি। তবে সব পণ্যের দাম বেশি।”ক্রেতা সুমাইয়া জানান, “বাজারে প্রচণ্ড ভিড়, সেই সাথে দামও বেশি। তাই শুধু প্রয়োজনীয় কসমেটিকস কিনছি।”মুন্নি নামের এক ক্রেতা বলেন, “ছোট মেয়ের বায়না ধরেছে বাহারি রঙের চুড়ি কিনতে। তাই তার বায়না পূরণে চুড়ি কিনতে এসেছি।”বুধহাটা বাজারের চম্পাষ্টোর  এর মালিক বলেন, “ঈদে লিপস্টিক, লিপ লাইনার, নেইলপলিশ,  আইলাইনার, আই শ্যাডো, ব্লাশারসহ বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন ক্রেতারা। এছাড়াও ফেস পাউডার, ফাউন্ডেশন, প্যানকেক, বডি স্প্রে, পারফিউম, প্যানস্টিক, শ্যাম্পু, সাবানও ভালো বিক্রি হচ্ছে। ঈদের আমেজ বাড়াতে ক্রেতারা মেহেদীও কিনছেন।”আর এক কসমেটিক ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, “তরুণীদের পাশাপাশি ফ্যাশনপ্রিয় তরুণরাও ঈদ উপলক্ষে পারফিউম, চুলের জেল, শেভিং কিট, স্ক্রাব, বডি স্প্রে, শাওয়ার জেল, ফেসপেক, ব্ল্যাক মাস্ক, হোয়াইটেনিং ক্রিম ইত্যাদি কিনছেন। ঈদের দিন মেকআপের পাশাপাশি মেহেদী পরতেও ভুলছেন না শিশু-কিশোরী ও তরুণীরা। বাজারে পাওয়া যাচ্ছে লিজান, রাঙাপরি, শাহাজাদী, মমতাজসহ বিভিন্ন ব্র্যান্ডের মেহেদী, যার দাম ৫০-২০০ টাকার মধ্যে।ঈদকে ঘিরে প্রসাধনীর বাজার জমজমাট। ভিড় উপেক্ষা করে সবাই নিজেদের সাজগোজের জন্য প্রয়োজনীয় কসমেটিকস কিনতে ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায়ীরাও বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে