নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈদ বাজারে আশাশুনিতে উপচে পড়া ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আশাশুনির বিভিন্ন বাজারে কেনাকাটার ধুম লেগেছে। রোজা যতই কমে আসছে, ঈদ বাজারে ততই বাড়ছে সব বয়সের ও শ্রেণির মানুষের ভিড়। শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ সকলেই নতুন পোশাক ও অন্যান্য সামগ্রী কেনার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। গার্মেন্টস, টেইলার্স, জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেছে, কেউ পোশাক দেখছেন, কেউ দর-কষাকষি করছেন, কেউ বা কিনে নিচ্ছেন পছন্দের সামগ্রী। ক্রেতারা অভিযোগ করছেন, এবার পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি। তবে দোকানিরা বলছেন, পণ্যের দাম সামান্য বেড়েছে, কিন্তু তা এখনও ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে।বুধহাটা, আশাশুনি, কাদাকাটি, বড়দলসহ আশাশুনির বিভিন্ন বাজারে ঈদ কেনাকাটার আমেজ স্পষ্ট। পোশাকের দোকানগুলোতে শার্ট, প্যান্ট, লুঙ্গি, গেঞ্জি, টুপি, পাঞ্জাবি, পাজামা, শাড়ি, থ্রি-পিস, টু-পিস, লেহেঙ্গা ও বোরকা কিনতে মানুষের ঢল নেমেছে। জুতার দোকানগুলোতেও দেশি-বিদেশি জুতার বিশাল সমাহার দেখা যাচ্ছে, যা ক্রেতাদের আকৃষ্ট করছে।কসমেটিক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের মূল বেচাকেনা শুরু হয় ঈদের তিন-চার দিন আগে থেকে। এখন ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকলেও ২৫-২৬ রোজার পর থেকে বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ার প্রত্যাশা তাদের।বাজারে আসা মধ্যবিত্ত ক্রেতারা জানিয়েছেন, এবারের ঈদ বাজার অনেক চড়া। এক ক্রেতা বলেন, “দোকানিরা তিন-চার গুণ বেশি দাম চাচ্ছেন। পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনা কষ্টসাধ্য হয়ে পড়ছে।” নিম্নবিত্ত শ্রেণির মানুষেরাও একই অভিযোগ করেছেন। তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে নতুন জামাকাপড় কেনা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, তাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তাই তারা সামান্য লাভ রেখে বিক্রি করছেন। একজন ব্যবসায়ীর ভাষ্য, “সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে বিভিন্ন ধরনের পোশাক আছে। যার যেটা দরকার, সে সেটাই কিনছে।” জুতা ব্যবসায়ীরাও জানিয়েছেন, দেশি-বিদেশি সব ধরনের জুতা বিক্রি হচ্ছে, তবে দাম খুব বেশি বাড়েনি বলে সকল শ্রেণির মানুষ কেনাকাটা করতে পারছে।ক্রেতারা আশা করছেন, ঈদের আগে দাম কিছুটা কমবে, বিশেষ করে চাঁদ রাতে ছাড় দেওয়া হতে পারে। সাধারণ ক্রেতারা চান, ব্যবসায়ীরা আরও কিছুটা কম দামে পণ্য বিক্রি করলে সব শ্রেণির মানুষ পরিবারের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারবে।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে