নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ সভা অনুষ্ঠিত



 রূপান্তর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০‌.৩০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার অনূজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠাননে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন । স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব অর্না চক্রবর্তী। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম ও মানব পাচার প্রতিরোধ কমিটির ৩ মাসের পরিকল্পনা সম্পর্কে  আলোচনা করা হয়।


মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কমিটির সদস্যদের দায়িত্ব এবং সারভাইভারদের সুরক্ষার জন্য করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনূজা মন্ডল। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরসমূহ মানব পাচার ও অভিবাসন প্রতিরোধে গৃহীত কার্যক্রম সমূহ যথাযথভাবে করার উদ্যোগ নেবেন। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিজ উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাচার প্রতিরোধ বিষয়ক তথ্য প্রদান করাতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রতনপুর ইউ পি চেয়ারম্যান মোঃ আলিম আল রাজি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী , প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও প্রভাষক  মোঃ ম‌ইনুল ইসলাম। রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সমন্বয়কারী সুমন চন্দ্র চন্দ‌ ও সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে