নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে স্কুল ভবন নিমানে ধীরগতি



 আশাশুনি উপজেলা সদরের ৯৭ নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে চরম ধীরগতিতে স্কুল পরিচালনা কষ্ট সাধ্য হয়ে উঠেছে। 
পিইডিপি-৪ প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ অনুমোদন দেওয়া হয়। ৩ তলা বিশিষ্ট বিল্ডিং এর ১ম ও ২য় তলায় ৪ টি কক্ষ এবং ৩ তলায় ১টি কক্ষ হবে। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৭৯২৮ টাকা। কাজ শুরুর কথা ছিল ২০২৩ সালের জুন মাসে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসাবে পুরাতন বিল্ডিং অপসারণ করে খুবই নিচু করে টিনসেড কক্ষে অস্থায়ী ঘর নির্মান করে ক্লাশ পরিচালনা করা হচ্ছে। অফিসসহ ৪ কক্ষ বিশিষ্ট মাথা ছুঁই ছৃঁই ঘরের মধ্যে কাপড়ের ও চাচের বেড়ার মধ্যে সংকীর্ণ পরিসরে আলো বাতাসের সংকটের মধ্যে শিক্ষার্থীরা বসে ক্লাশ করছে। ১৪০ জন ছাত্রছাত্রীর কলকাকলিতে ভরে থাকা স্কুলটি বর্তমানে মৃতপুরীর মত হতে চলেছে। 
তা স্বত্ত্বেও ঠিকাদার গত ডিসেম্বর-জানুয়ারীতে বেড খোড়া শুরু করেন। একবার মেয়াদ শেষ হওয়ার পর ২৫ সালের ফেব্রুয়ারীতে বেজের কাজ শুরু করেন। সরজমিন গিয়ে দেখা যায় মাত্র ৩ জন শ্রমিক কাজ করছেন। কবে নাগাদ কাজ শেষ হবে তা বলা কঠিন। কাজের মেয়াদ শেষ হয়ে গেছে ২৪ সালের সেপ্টেম্বরে। আবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী জুন মাস পর্যন্ত। প্রকল্পের মেয়াদও শেষ হবে জুন মাসে। তখন এ কাজের পরিণতি কি হবে বলা মুশকিল বলে মন্তব্য করেন স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদা পারভিন। 
স্কুলের অস্থায়ী ঘরের দুরাবস্থা, মাঠে ভবন নির্মান কাজের সরঞ্জাম এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ নির্মান কাজের সামগ্রীতে ঠাসা। খেলার সুযোগ পড়ে থাক শিক্ষার্থীদের হাটা চলার পরিবেশ পর্যন্ত নেই। 
এব্যাপারে এলজিইডির আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব জানান, কাজের মেয়াদ শেষ হওয়ায় আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে কাজের তৎপরতা বেশ ভাল। এখন ২৫/৩০% কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। জুনেই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।



Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে