নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আনুলিয়ায় ঘের দখলের চেষ্টা, আহত-২, থানায় লিখিত এজাহার

আশাশুনি উপজেলার আনুলিয়ায় মহিলাদের উপর আক্রমন করে ঘের দখলের চেষ্টা, ভাংচুর, মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

কাকবাসিয়া গ্রামের আঃ লতিফ গাজঅর স্ত্রী আনজুয়ারা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহারে জানাগেছে, তার স্বামীর স্বরনপুর মৌজায় পৈত্রিক এক বিঘা জমির মৎস্য ঘের আছে। স্বামী প্রতিবন্ধী ও সন্তানেরা লেখাপড়ার জন্য বাইরে থাকায় বাদী ঘের দেখাশুনা করে থাকেন। এবছর নতুন বাঁধ দিয়ে তিন কিস্তিতে ৩০ হাজার টাকার বাগদা পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছেন। ঘেরে বাদী ও তার ননদ আফরোজা খাতুন দেখাশোনা করেন। গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে তারা ননদ-ভাবি ঘের পাহারায় ছিলেন। এসময় একই গ্রামের খালেক গাজী, কামরুল গাজী, শহিদ সানা ও বারানসিপুর গ্রামের রফু মোল্যা অজ্ঞাতনামা ১০/১৫ জন দা, লাঠি, শাবল অস্ত্র হাতে নিয়ে ঘের জবর দখলের চেষ্টা করলে তারা বাধা নিষেধ করেন। তখন অভিযুক্তরা তাদেরকে মারপিট করে জখম করে। কাপড় চোপড় টেনে খুলে বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায় এবং তাদের গলায় থাকা স্বর্নের চেইন, কানে থাকা স্বর্ণেন দুল ও অন্য সঞ্জমাদি ছিনিয়ে নেয়, বেড়ী বাঁধ কেটে ও বাসা ভাংচুর করে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে বাদীদেরকে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। আহত ননদ-ভাবিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়েছে।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে