নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে খাস জমি স্ট্যাম্প লিখে হস্তান্তরের অভিযোগ

আশাশুনি সদরে নদীর চর ভরাটি খাস জমি স্ট্যাম্প লিখে হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে সদর ইউনিয়নের পার বাউশুলী মৌজায়।

জানাগেছে, শ্রীকলস গ্রামের আঃ মাজেদ গাজীর ছেলে ভূমিহীন আজিবর গাজী নদীর চরে খাস জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছেন। আজিবরের স্ত্রী রাহেলা খাতুন জানান, নদী খনন ও বাঁধ সম্প্রসারণের সময় তাদের বসত ঘর ভাঙ্গা পড়ে যায়। তখন মৃত গোলাম বারীর ছেলে শেখ আঃ রাজ্জাকের কাছ থেকে তার দখলীয় প্রায় ২ বিঘা খাস জমি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করে নিয়ে দখলে যাই। জমির এক পাশে আমরা ৪ দিন আগে থেকে মাটির কাজ, বাঁশ খুটি বসিয়ে ঘর নির্মান শুরু করি। গতকাল (শুক্রবার) মেম্বার আঃ রহিম কাজে বাঁধা দিলে কাজ বন্ধ রাখতে বলেন। আমরা অসহায় ভূমিহীন, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। গত বর্ষার সময় অন্যের জায়গায় হাটু পানিতে কাটিয়েছি। আমার ঘরবাড়ি ওয়াপদার স্লোবে মাটির তলায় পড়ে নষ্ট হয়েগেছে। এখন বসবাসের কোন সুযোগ নেই। বর্তমান দখলে থাকা জমিটি যাতে ডিসিআর পেয়ে আমরা বসবাস করতে পারি তার বিহিত ব্যবস্থা করতে তিনি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। 
স্থানীয় সাবেক মেম্বার আঃ রহিম জানান, এই জমি সংলগ্ন খেলার মাঠ রয়েছে, এখানে মক্তব ছিল, আমরা মক্তব ও গণ কবরস্থান গড়ে তুলতে চাই। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এলাকা পরিদর্শন করেছেন এবং ডিসিআর প্রদান বন্ধ রেখেছেন। শেখ আঃ রাজ্জাক ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে খাস জমি হস্তান্তর করে টাকা আত্মসাৎ করার বিষয়টির প্রতিকার প্রার্থনা করে তিনি বলেন, খবর পেয়ে আমি এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করে জানতে পারি সেখানে কোন ডিসিআর দেওয়া হয়নি। তখন কাজ বন্ধ রাখতে বলি কিন্তু বন্ধ করা হয়নি। ভূমিহীন আজিবররা খাস জমি পাক তাতে আমরা সহায়তা করবো, কিন্তু কেউ খাস জমি টাকার বিনিময়ে হস্তান্তর করবে তা হতে পারেনা। 
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, আজ সরকারি ছুটির দিন, একজন বীর মুক্তিযোদ্ধার ইন্তেকালে আমরা সেখানে যাচ্ছি। অফিস খুললে ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে