নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির নওয়াপাড়ায় দুঃসাহসিক চুরি সংঘটিত



 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে সন্ধ্যাকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিশেষ কৌশলে চিলেকোঠার দরজা খুলে ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নওয়াপাড়া গ্রামের গাজী বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে।
নওয়াপাড়া গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমান গাজীর মেঝে ছেলে মুসফিক হায়দার সুজন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘরের গ্রীলে তালা আটকে সাতক্ষীরার বাসায় যায়। রাত্র ৯ টার দিকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখে ঘরের ওয়ারড্রপ, শোকেচ, স্টিলের বাক্স তালা ভেঙ্গে মালামাল বাইরে এলোমেলো ফেলে রাখা এবং স্বর্ণালঙ্কারের বক্স থেকে অলঙ্কার নিয়ে খালি বক্স ফেলে রাখা। তারা চিৎকার করে উঠলে পাশের বিল্ডিয়ে থাকা মা-বাবা বেরিয়ে আসলে খোঁজ করে দেখা যায় চোরেরা চিলেকোঠার দরজা বিশেষ কৌশলে খুলে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে চুরি করে আবার ছাদে উঠে গাছ বেয়ে পালিয়ে গেছে। চোরেরা প্রায় ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মাছ বিক্রয় করা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে গেছে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আঃ হান্নান ও অন্যান্য সদস্যরা ঘটনা স্থান পরিদর্শন করেন। শুক্রবার সকালে মুসফিক হায়দার সুজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। 


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে