নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে উপজেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা বিএনপির জরুরী সভা সোমবার বিকাল ৪ টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম।অন্যদের  আলোচনা রাখেন, সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম আহবায়ক এড গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, জুলফিকর আলী জুলি, খায়রুল আহসান, শাহরিয়ার জামান, খালিদুজ্জামান টিপু প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার শহিদুল আলম বলেন, আমাদের নেতা  তারেক রহমান নির্দেশনা দিয়েছেন দলের ভিতরে কোন বিভক্তি না রেখে, যে কোন অবস্থানে থেকে একসাথে কাজ করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে খুলনা বিভাগীয় টিমের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী এলাকা সাতক্ষীরা ৩ এর সাংগঠনিক টিমে অন্তর্ভুক্তির কথা থাকলে হাবিবুর রহমান হবিসহ আমরা একত্রে বসি। কিন্তু আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি,  একপর্যায়ে মিটিং স্থগিত করা হয়।
অন্যান্য বক্তাগণ বলেন, বিভাগীয় সাংগঠনিক টিম ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা ও উপজেলা সম্মেলনের জন্য ৪টি সাংগঠনিক টিম গঠন করা হয় ও সার্চ কমিটি গঠন সংক্রান্ত পত্র প্রেরন করে ১৬ জানুয়ারী। আমরা যথারীতি কমিটির সদস্য তালিকা প্রেরন করি। কিন্তু কমিটি অনুমোদনের ব্যাপারে কিছুই জানান হয়নি।  অথচ আশাশুনিতে একটি পক্ষ ১৬ জানুয়ারীর পূর্বেই সার্চ কমিটির তালিকায় থাকা আমাদের কাউকে কিছু না জানিয়ে গোপনে গোপনে বিএনপির ত্যাগী ও কমিটিতে থাকা নেতাদের অজ্ঞাতে ও তাদের বাদ রেখে অনেক আওয়ামীলীগ নেতাকর্মীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারী ইউনিয়ন সম্মেলনের তফশীল ঘোষনা ও ১৮ তাং থেকে সম্মেলন শুরু করা হয়। আমরা ২১ জানুয়ারী সাতক্ষীরা-৩ আসনের সম্মেলন প্রস্তুত টীম আহবায়ক হাবিবুর রহমান হবি সাহেবের কাছে অভিযোগ করি, কিন্তু কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে তারা জানান। তারা বলেন, ১৬ জানুয়ারীর আগে গঠিত কমিটির মূল্য নেই। সার্চ কমিটি যেখানে অনুমোদন হয়নি এবং কমিটির জন্য তালিকাভুক্তদের না জানিয়ে গোপনে গঠিত কোন কমিটি গ্রহনযোগ্য হতে পারেনা। সুতরাং তাদের কার্যক্রমও বৈধ নয়।
এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম জানান, আমরা নিয়মতান্ত্রিক ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোন অভিযোগ থাকলে অপর পক্ষ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানাতে পারে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে