নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তুহিন উল্লাহ তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ, সাবেক সেক্রেটারী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, কুল্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এড. খোরশেদ আলম ডালিম, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্ট, সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর ই আলম সরোয়ার লিটন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপি আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বক্তাগণ বলেন, রুহুল কুদ্দুছ বিএল কলেজ ছাত্র সংসদ নেতা, খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারী, উপজেলা ছাত্র দলের সাবেক নেতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আহবায়ক ছিলেন। ৬৮ টি নাশকতা মামলার আসামী হয়ে কারাবাস করেছেন। ক্রস ফায়ারের ঘোষিত টার্গেটে ছিলেন। তার ঘরবাড়ি, ঘের বেড়ী ও জমিজমা ভাংচুর, লুটপাট ও জবর দখল করা হয়েছিল।
সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা দেওয়া না হলেও সভাপতি পদে তুহিন উল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক পদে ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুর রহমান ডাবলু ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানাগেছে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে