নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে বিএনপির সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা


আশাশুনিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক টীমের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা জেলার অন্তর্গত সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আছিফুর রহমান তুহিন।

সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান, এ্যাড. গোলাম গণি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, শেখ জুলফিকার হায়দার, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, আব্দুল মজিদ, সাজিনুর রহমান, জাসাস নেতা শফিকুল ইসলাম সহ সকল ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ।

সভায় বক্তারা বলেন, গত ১৬ জানুয়ারী বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুণ্ডু ও সা. চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান স্বাক্ষরিত সিদ্ধান্ত মোতাবেক আশাশুনি উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারী উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে দলীয় সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।###

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে