নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ



 আশাশুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর  মাওঃ নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

প্রধান অতিথি জেলা আমীর উপাধ্যক্ষ  শহিদুল ইসলাম মুকুল কম্বল বিতরণ কালে বলেন, দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে, তাতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমর্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির শীতার্তদের মধ্যে বিতরণ করবে। আপনারা জানেন, জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরিশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের খাঁটি গোলাম, নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় নিয়োজিত আছি। তিনি সকলকে জামায়াতের সাথে কাজ করার আহবান জানান।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে