নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির আগরদাড়ীতে স্কুল ছাত্রীকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান রাহী (৯) কে হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আগরদাড়ি স্কুল মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মানবন্ধনে নুসরাত জাহান রাহীর মাতা সাবিনা খাতুন, দাদী ফুলি বেগম, পিতা রবিউল ইসলাম রুবেল, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী পলাশ, বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, মাওঃ সোলায়মান আজিজী, মাওঃ ইয়াহিয়া সরদার, বুধহাটা এসিসিএফ ব্যাংকের ম্যানেজার আবুল হাসান বাবলু, জামায়াত নেতা ইসহাক আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। আগরদাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে ও আগরদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলাউদ্দীনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে এসময় দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেল এর মেয়ে নুসরত জাহান রাহীর লাশ বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজোয়ান কবির জনিকে (২২) পুলিশ আটক করেছে। সে স্বর্ণের দুল ছিনতাই করতে গিয়ে নৃশংস হত্যাকান্ড ঘটায় বলে স্বীকার করেছে বলে জানাগেছে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে