নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আশাশুনির কুল্যার মোড়ে মামলাবাজ, দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলার  কুল্যার মোড়ে সাতক্ষীরা-চাপড়া মেইন  সড়কে কর্মসূচি পালন করা হয়।
কুল্যা গ্রামবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার  মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এসআই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আ'লীগের নেতা কর্মীদের নির্দেশনা বাস্তবায়নে অতি উৎসায়ী। আ'লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক,  ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এই এসআই প্রহ্লদ রায়। আ'লীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালো টাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় জমি ক্রয় সহ বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীব ঘরের সন্তান হয়েও অল্পদিনে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় তৎকালীন ওসি এলাকার মানুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও মোটা অংকের টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরা সহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে আইনের আওতায় এনে বিভাগীয় মামলা সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে