নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনি সরকারি কলেজের আরও ৫ শিক্ষককে রাজস্বখাতে নিয়োগ

আশাশুনি সরকারি কলেজে আত্তীকরণ বিধিমালায় আরও ৫ শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোসাঃ রোকেয়া পারভিন রাস্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ আদেশ করেন।
প্রজ্ঞাপনে জানাগেছে, সরকারিকৃত আশাশুনি কলেজে বেসরকারি আমলে কর্মরত ৪ শিক্ষককে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা মোতাবেক সরকারি করণের তারিখ হতে উক্ত কলেজে বর্ণিত পদে বিভিন্ন শর্তে রাজস্ব খাতে  অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, মুহাম্মদ আব্দুস সবুর (উপাধ্যক্ষ, নন ক্যাডার প্রশাসনিক), শিরিন বাহার ( প্রভাষক, নন ক্যাডার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সুলতানা তুরিনাজ পারভিন (প্রভাষক, নন ক্যাডার গণিত), মোঃ হাফিজুল ইসলাম (প্রভাষক, নন ক্যাডার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ও উম্মে হাবিবা নাছরিন জাহান (প্রভাষক, নন ক্যাডার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)।
উল্লেখ্য, কলেজটি সরকারি করণের পর থেকে এ পর্যন্ত এনিয়ে ৬৩ জন শিক্ষক ও কর্মচারীকে রাজস্ব খাতে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এখনো ৬ জনের নিয়োগ আটকে আছে পদ সৃজনের অপেক্ষায়। তৎকালীন অধ্যক্ষ রুহুল আমিন পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী ও হিতাকাংক্ষীদের সহযোগিতায় কলেজের কল্যাণে কলেজটি সরকারি করণের কাজ সম্পন্ন করতে সক্ষম হন। তিনি অবসর গ্রহনের পর কলেজে দায়িত্বে আসা অধ্যক্ষেরর অদূরদর্শিতার কারনে কলেজের অগ্রযাত্রা থমকে যায়। অস্থিরতার মধ্যে কলেজ খুড়িয়ে খুড়িয়ে চলার পর তিনি বদলী হয়ে গেলে আশীর্বাদ হয়ে নতুর অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ যোগদান করেন। ফিরে আসে কলেজের চাঞ্চল্যতা। উচ্ছ্বাস ও শনৈঃ শনৈঃ উন্নয়নের মধ্যদিয়ে কলেজের সার্বিক চিত্রে অভাবনীয় পরিবর্তনের সমারোহ ঘটে যায়। কয়েক মাসের মধ্যে কলেজ ও ক্যাম্পাসে আমুর পরিবর্তন ও শিক্ষার্থীদের অগ্রগতি-উন্নতি প্রশংসনীয় পর্যায়ে উপনীত হয়। শিক্ষকদের মধ্যে সুশৃংখলতা দর্শনীয় পর্যায় গিয়ে পৌছে। অধ্যক্ষের দুরদর্শী পদক্ষেপে আটকে থাকা শিক্ষকদের আত্তীকরন বিধিমালার আলোকে রাজস্বখাতে অন্তর্ভুক্তির স্পর্শ পেতে সক্ষম হন অনেকে। এরপর ক্রমে ক্রমে এই সংখ্যা এগিয়ে চলেছে। আর মাত্র ৬ জনের পদ সৃজন সম্ভব হলে কলেজের শিক্ষক ককর্মচারীরাদেরকে যে দুষ্ট জালে জড়ানো হয়েছিল তার পরিসমাপ্তি ঘটবে।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে