নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় আমীরে জামায়াতের আগমনে আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরা আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের একযোগে পৃথক পৃথক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আশাশুনি সদর: শুক্রবার বিকাল ৪ টায় সদর ইউনিয়ন জামায়াতের মিছিলটি আশাশুনি সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এক  পথসভায় মিলিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ'র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন-উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তজা, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, ছাত্র শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সভাপতি বেলাল হোসাইন, সদর জামায়াতের সম্পাদক মাওঃ আব্দুল হাই প্রমুখ। 
শোভনালী: শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন-জেলা কর্মপরিসদ সদস্য ও চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন আমীর মাওঃ শহিদুল ইসলাম, সম্পাদক মাওঃ জিয়াউর রহমান, সাবেক মেম্বার খোরশেদ আলম। 
বুধহাটা: বুধহাটা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী সম্পাদক এড. শহীদুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, সম্পাদক রবিউল ইসলাম, নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন। 
কুল্যা: কুল্যা ইউনিয়নের মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ হোসেন, নায়েবে আমীর মেহেদী হাসান, সম্পাদক ফয়সাল হোসেন। 
দরগাহপুর: কালাবাগী বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন-ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি, সম্পাদক জাকির হোসেন। 
বড়দল ও কাদাকটি : গোয়ালডাঙ্গা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন-উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, ইউনিয়ন আমীর হেদায়েতুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল ওয়াজেদ, সম্পাদক সেকেন্দার আলী, কাদাকাটি আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিক, সম্পাদক মাওঃ নুরুজ্জামান। 
শ্রীউলা: নাকতাড়া-কালবাড়ি বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর লুৎফর রহমান, সম্পাদক শাহিনুল ইসলাম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মাওঃ আব্দুল হাকিম, মৌলভী আব্দুর রহমান। 
খাজরা: কাপষন্ডা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল রশিদ, সম্পাদক মোস্তাফিজুর রহমান। 
আনুলিয়া: বিছট বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওঃ হারুন-অর রশিদ, সম্পাদক আব্দুর রশিদ। 
প্রতাপনগর: তালতলা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন-উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, বাইতুলমাল সম্পাদক মাওঃ আনোয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওঃ আল আমিন, সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ ওহিদুজ্জামান, প্রভাষক শাহজাহান আলী প্রমুখ। 
বক্তারা আজ ৩০ নভেম্বর বিকালে  সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কর্মী সম্মেলনে যোগদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। #
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে