নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির কচুয়ায় দীর্ঘ ২৫ বছর পর রাস্তা উন্মুক্ত

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে এলাকাবাসীর দাবীর প্রতিফলন হিসাবে ২৫ বছর পর একটি রাস্তা উন্মুক্ত ও মাটির কাজের মাধ্যমে ব্যবহার যোগ্য করে তোলা হয়েছে। ইউনিয়নের কচুয়া ঋষি পাড়ায় সকল বাধা বিপত্তিকে টপকে রাস্তার কাজ করা হয়েছে।
কচুয়া গ্রামের সন্তোষ ও সুকুমার ঋষির বাড়ি হতে কচুয়া-জামালনগর ইটের সোলিং রাস্তা পর্যন্ত রাস্তা উন্মুক্ত করে মাটির কাজের মাধ্যমে পাড়া ও এলাকাবাসীর চলাচলেরর পথ করে দেওয়ার দাবী ছিল প্রায় ২৫ বছর আগে থেকে। এনিয়ে গ্রাম্য ভাবে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে অসংখ্যবার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। স্থানীয় ইউপি সদস্য আঃ কাদের সানা নির্বাচিত হওয়ার পর থেকে পাড়ার অবহেলিত ও বঞ্চিত মানুষ যাতয়াতের পথ উন্মুক্ত করার দাবী জোরালো ভাবে তুলতে থাকেন। মেম্বার আঃ কাদের সানা পাড়ার লোকদের নিয়ে স্থানীয় ভাবে চেষ্টা করে সম্ভব না হওয়ায় আদালতের স্মরনাপন্ন হন। মেম্বারের সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালস সাতক্ষীরায় পি-১০১৬/২১ (আশাঃ) নং মামলা করেন সন্তোষ কুমার ও গোপাল দাশ। বিজ্ঞ আদালত এসি ল্যান্ডের প্রতিবেদন ও উভয় পক্ষের শুনানি শেষে ২৫/১০/২২ তাং “উভয় পক্ষ পথ উন্মুক্ত রাখতে প্রস্তুত আদালতে সম্মতি প্রকাশ করেন। ওসি আশাশুনি থানা পরবর্তীতে উক্ত পথ উন্মুক্ত রাখা নিশ্চিত করবেন।” মর্মে রায় প্রদান করেন। ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ ও মেম্বার আঃ কাদের সানা থানা পুলিশের সহযোগিতা ও গ্রাম পুলিশ নিয়ে পাড়ার লোকজনের উপস্থিতিতে সন্তোষ ও সুকুমার ঋষির বাড়ি হতে কার্তিক ঋষির বাড়ির উপর দিয়ে পরিতোষ, প্রভাষ, দুলাল ও বল্লভের বাড়ির পাশ দিয়ে যতিনের ঘরের পাশ দিয়ে কচুয়া-জামালনগর ইটের সোলিং রাস্তা পর্যন্ত পথ উন্মুক্ত করেন। সাথে সাথে পথে মাটির কাজ করে চলাচল উপযোগি করেছেন।
রাস্তাটি উন্মুক্ত ও মাটির কাজ সম্পন্ন হওয়ায় পাড়ার শতাধিক পরিবার বাড়ি থেকে নির্বিঘ্নে যাতয়াত ও বিভিন্ন গ্রামের মানুষ রাস্তা দিয়ে বিলে যাতয়াত করতে পারবে। ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে পথ উন্মুক্তে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা এখনো ঘড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে এবং মিথ্যা অভিযোগ এনে হয়রানী করার মত কাজ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এব্যাপারে এলাকাবাসী, জন প্রতিনিধি, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে।  

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে