নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন  কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে বুধহাটা স্কুল রুমে ভোট গ্ৰহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ৮০৭ জন অভিভাবক ভোটারদের মধ্যে ৬৬৩ জন ভোটার এবং কলেজ শাখায় ১৯০ জন ভোটারের মধ্যে ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে স্কুল শাখায় আবু সাইদ-বল প্রতীকে ৪১৫ ভোট এবং সাজ্জাদ হোসেন-আনারস প্রতীকে ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ সরদার- ছাতা প্রতীকে ২৫৭ এবং শফিকুল ইসলাম-দোয়াত কলম প্রতীকে ২৪২ ভোট পেয়েছেন। স্কুল শাখায় ৫ ভোট বাতিল ঘোষনা করা হয়।
কলেজ শাখায় আতিকুল ইসলাম-মাছ প্রতীক নিয়ে ১০৫ ভোট এবং আব্দুল লতিফ – মোরগ প্রতীকে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন ঢালী – হরিণ প্রতীকে ৫৫ ভোট এবং অসীম চক্রবর্তী – চেয়ার প্রতীকে ৩৬ ভোট পেয়েছেন। এর আগে সংরক্ষিত মহিলা সদস্যা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাছিমা খাতুন নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম সিহাব সঙ্গীয় ফোর্স সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে