নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে লাকি বাহিনীর দু' দফা হামলা ভাংচুর লুটপাট আহত ৪,

আশাশুনিতে বাড়িতে ও পথিমধ্যে হামলা চালিয়ে হত্যার চেষ্টা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আক্রমনে ৩ মহিলাসহ ৪ জন আহত হয়েছে। এব্যাপারে ১৬ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের মৃত আলহাজ্ব বাবুরালী সানার ছেলে আলতাফ হোসেন বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, প্রতিবেশী ইয়াছিন আরাফাত পরাগের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ক্ষয়ক্ষতি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর হত্যাসহএকাধিক মামলার আসামী শ্রীউলা গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে আঃ হামিদ, মৃত রুহুল আমিনের ছেলে মুকুল, মৃত বাবু সরদারের ছেলে আলা উদ্দিন লাকী এবং ইয়াছিন, ইকতি, রাসেলসহ ১৬ ব্যক্তি বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে তাদের খোঁজাখুজি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। পুরুষ লোকজন বাড়িতে না থাকায় বাদীর স্ত্রী ইলমা খাতুন, ছোট ভাইয়ের স্ত্রী কাবিরা খাতুন  ও বৃদ্ধ মা রিজিয়া খাতুন মৌখিক প্রতিবাদ করলে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারপিট, পরনের কাপড় ছিড়ে বেআব্রু ও শ্লীলতাহানি ঘটায়। বসত বাড়ি ভাংচুর ও ৮৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশের লোকজন ডাকচিতকারে এগিয়ে গেলে জীবন নাশের হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। পরদিন বাদী আশাশুনিতে কাজে গিয়ে সাংবাদিক ফয়জুল কবিরের মটর সাইকেলে বাড়িতে ফরার পথে বিকাল পৌণে ছয়টার দিকে মহিষকুড় মৎস্য সেটের কাছে পৌছলে আসামী হামিদ, মুকুল ও লাকি মোটর সাইকেল আড় করে দিয়ে তাদের পথ রোধ করে জামার কলার ধরে গাড়ি থেকে টেনে হিছড়ে নামিয়ে জুতাপিটা এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পকেট থেকে ২০ হাজার টাকা কেড়ে নেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে তাকে ও তার পরিবারের যাকে ফাঁকা পাবে মাখার খুলি উড়িয়ে লাশ গুম করে দেবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাদী ও এলাকাবাসী জানান, আসামীরা খুবই বেপরোয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্ধর্ষ প্রকৃতির। তাদের কাছে এলাকার অধিকাংশ মানুষ জিম্মী হয়ে আছে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায়না। এব্যাপারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ও এলাকাবাসীকে জিম্মীদশা থেকে মুক্তির জোর দাবী জানান হয়েছে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে