নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার

আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাপূর্ব ভোর ৫ টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে আটক করেছে।



ঘাতক গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রত্যেক মাসে তাকে একবার ইনজেকশন দেওয়া লাগে। না দিলে পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছে। রবিবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তিনি তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এসময় গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। তিনি ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষূ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিতে উদ্যোগ নিলে ততক্ষণে শামসুন্নাহার মারা যায়। 


আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, গৃহবধূর স্বামী এলাকায় মোস্ত পাগলা নামে পরিচিত। ভোররাতে নামাজ পড়তে উঠেছিল মোস্ত। এ সময় কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর মোস্ত স্ত্রীকে কুপিয়ে মেরে পালিয়ে যায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রাম থেকে দুপুর ১ টার দিকে ঘাতক স্বামীকে আটক করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে