নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙে গদাইপুর এলাকা প্লাবিত

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবল বেগে বিল ও লোকালয়ে প্রবেশ করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারের সময় পানি উন্নয়ন বোর্ডের ৭/২নং পোল্ডারের গদাইপুর গ্রামের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়ূ। মুহুর্তের মধ্যে বেড়ী বাঁধের ১০ হাত জায়গা জুড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, রোববার থেকে এলাকায় এখনো টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের সাথে নি¤œচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দুপুরের জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে এলাকার ৩০০ বিঘা জমির মৎস্য ঘের নিমজ্জিত হয়েগেছে। ঘেরের মাছ ভেসে চলে গেছে। ইউপি চেয়ারম্যানের তড়িৎ পদক্ষেপ গ্রহন এবং সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ এলাকার মানুষ দ্রæত বাঁধ রক্ষায় ঝাপিয়ে পড়েন। বাঁধ ভাঙ্গনের খবর মাইকে প্রচারের মাধ্যমে বাঁধ রক্ষায় সকলকে এগিয়ে আসতে আহবান জানান হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বাঁধ রক্ষার কাজ সাময়িক ভাবে সম্ভব হয়েছে। বাঁধটি স্থায়ী ভাবে রক্ষার জন্য দ্রæত পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে এলাকাবাসী জানান।
খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম জানান, ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। রাতেও সেখানে লোক রাখা হবে। যদি কোন রকম সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে রক্ষার জন্য কাজ করা হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ভাঙন কবলিত বাঁধ মেরামতের জন্য তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে।




Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে