নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাকবাসিয়া বঙ্গবন্ধু হাইস্কুল চত্বরে লোনা পানির বিপত্তির প্রতিকার দাবী

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় চত্বর লোনা পানিতে থৈ থৈ করছে। পুরো মাঠ পানিতে টইটম্বুর, ডুবে আছে শহীদ মিনারের বেদী ও জাতীয় পতাকার মঞ্চ। প্রাকৃতিক দুর্যোগের সাথে স্কুল সংলগ্ন মৎস্য ঘের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলামের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন বলেন, রেজাউল ইসলাম স্কুল সংলগ্ন প্রায় ৮ বিঘা বিলান জমিতে লোনা পানি  তুলে চিংড়ি মাছের চাষ করে থাকেন। তিনি তার মৎস্য ঘেরের বাকি ৩ অংশে বেড়িবাঁধ দিলেও স্কুলের অংশে ইচ্ছাকৃতভাবেই বেড়িবাঁধ দেননি। ফলে মৎস্য ঘেরে জোয়ারের পানি তুললেই তাতে স্কুল চত্বরে ঢুকে মাঠ প্লাবিত হয়ে যায়। গত কয়েক দিনের টানা হালকা/মাঝারি বৃষ্টিপাতে তার ঘেরের পানি উপছে একইভাবে স্কুল চত্বরে ঢুকে পড়ে। এতে স্কুলের শহীদ মিনারের পাদদেশ, জাতীয় পতাকার ষ্ট্যাণ্ড ও পশ্চিম পাশের স্কুল ভবনের বারান্দা তলিয়ে যায়। লবণাক্ত পানির জন্য ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাতয়াতে বাধা গ্রস্থ হয়ে থাকে। দ্রুত পানি অপসারণ না করলে লোনা পানিতে স্কুলের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন স্কুল কর্তৃপক্ষ। স্থায়ী সমাধানের জন্য ওই মৎস্য ব্যবসায়ীকে অনতিবিলম্বে তার ঘেরের উত্তর দিকে (স্কুল) বেড়িবাঁধ নির্মান করে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ। সাথে সাথে স্কুল চত্বরে মাটি ভরাটের ব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও মাননীয় এমপি মহোদয়ের কাছে জোর দাবী জানান হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে রেজাউল ইসলামের (০১৭১২৬৯২৮৮৭) সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে