নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা

আশাশুনিতে দলিত সংস্থার উদ্যোগে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এফএডিএফ এর অর্থায়নে স্টেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অফ দ্যা চিল্ড্রেন এন্ড দিয়ার ফ্যামিলিস অফ সুন্দরবন ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় দলিত এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নিরঞ্জন বর্মণ। সহকারী প্রজেক্ট ম্যানেজার এইচএম ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, এনজিও সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মনো সামাজিক ডিজিজে আক্রান্ত শিশুর পিতা মনোজ কুমার দাশসহ কয়েকজন তাদের অনুভূতি ও চাহিদার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা, কৌশোর কালীন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাউন্সিলিং, বিদ্যালয়ে ও কিশোর কিশোরী ক্লাবে জীবন দক্ষতামূলক শিক্ষা এবং স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ব্যবস্থা করার সুপারিশ করা হয়। অতিথিবর্গ উপজেলা পর্যায়ে ধনী-গরীব সকলের জন্য মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এবং উর্দ্ধতন ফোরামে উত্থাপনের আশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে