নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে অধ্যক্ষ মিজানুরের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দুর্নীতিবাজ দালাল পরনিন্দাকারী ও তালিকাভুক্ত রাজাকারদের পুত্র, পৌত্র ও নাতি কর্তৃক অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক মানববন্ধনের প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বিকালে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়নবাসীর আয়োজনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কাকড়াবুনিয়া গ্রামের অহিদুর রহমান, পুইজলা গ্রামের আবেদীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুকুল হোসেন, জমির মালিক হাসানুজ্জামান টিটু প্রমুখ। বক্তাগণ বলেন, সরকারি তালিকাভুক্ত (১৫১ নং) রাজাকার আঃ রহমান গাজীর ছেলে দাখিলে হ্যান্ট্রিক ফেলকরা খলিলুর রহমান গাজীপুর মাদ্রাসার জমিতে লীজ নিয়ে মৎস্য চাষ করতেন। ২০২১ সাল পর্যন্ত হারীর টাকা বাকী পড়ায় অন্যকে ডিড দেওয়া হয়, এতে প্রতিহিংসায় নতুন ডিড মালিকের লোকজনকে খলিল বাহিনী ৪/৫ জনকে মারাত্বক ভাবে জখম করলে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া এতিমখানাসহ মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করেন, যা মিথ্যা প্রমানিত হয়। ১৫০ নং তালিকাভুক্ত রাজাকারের ছেলে আজিজের ছেলে মাসুম বিল্লাহ, তার নানা জহির উদ্দিন সানা ১৭১ নং তালিকাভুক্ত ও মামা আফাজ উদ্দীন ১৭২ নং তালিকাভুক্ত রাজাকার। এই মাসুম অধ্যক্ষ মিজানুর রহমানকে হেনস্থা করতে গাজীপুর গ্রামের লিঠুকে দিয়ে ২টি মিথ্যা মামলা দায়ের করে। শুধু এগুলো নয় বরং মাসুদের ইন্ধনে থানা ও কোর্টে ডর্জনাধিক মামলা করা হয়েছে। ২০২২ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিন তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাকড়াবুনিয়া ব্রিজের উপর থেকে প্রতিপক্ষকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তারা গাজীপুর গ্রামের বাবলু চৌধুরীর বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়। মাসুম বিল্লাহদের হাতে এলাকার মানুষও নিরাপদ নয়। অনেকে তাদের মামলা মাথায় নিয়ে হয়রানির শিকার হয়েছে। মামলা করেও অধিকাংশ মিথ্যা প্রমানিত হওয়ায় তারা ষড়যন্ত্রমূলক ভাবে গত ১০ মে সাতক্ষীরায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করে। এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়। এসময় আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন লাকী, মাওঃ তরিকুল ইসলাম, জমির মালিক শফিকুল ইসলাম, মেম্বার আবু হাসানসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে