নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে জ্যেষ্ঠের রসালো তালের শাঁস বিক্রির ধুম।

কাল বৈশাখি ও বৃষ্টির মাঝে প্রচন্ড গরমে মানুষের যেন স্বস্তি নেই।একটু শরীর টা কে ঠন্ডা করতে মানুষ রাস্তার ধারে ফুটপতে বিক্রি হওয়া ঠান্ডা পানিয় সহ গরমের ঠান্ডা ফল খাচ্ছে হরহামেশাই।তেমন জ্যেষ্ঠের ফল তাল রাস্তার পাশ থেকে কিনে এ ফলের স্বাদ নিচ্ছে অনেকে।তালের শাঁস ও পাকা তাল আমাদের দেশে খুবই জনপ্রিয়। পুষ্টিগুন সমৃদ্ধ এই ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে।তালের বেশীর ভাগ অংশ জলীয় হওয়ায় এটা খেলে দ্রুত শরীরের পানি শূন্যতা দূর করে। আশাশুনির বুধহাটা, বড়দল, গুনাকরকাটি,দরগাপুর,  আশাশুনি সদর গোয়ালডাঙ্গা,বড়দল,পাইথলী,বদরতলা,বিভিন্ন ছোট বড় হাট বাজারে তাল ও তালের শাঁস বিক্রয় হচ্ছে।ছোট বড় সব বয়সের মানুষের পছন্দের তালের শাঁস বিক্রি হচ্ছে।গ্রাম গঞ্জে মানুষের চাহিদা থাকায় ব্যাপক বিক্রি হচ্ছে এই ফল।বুধহাটা বাজার থেকে তাল ও তালের শাঁস কিনছিলেন রমিছা বেগম।তিনি বলেন,“ফরমালিন বা কেমিক্যাল ছাড়া কোন ফল পাওয়া এখন দুস্কর।সেখানে তালের শাঁস সর্বোৎকৃষ্ট।কোন ধরনের ভেজাল নেই।তালের শাঁস কোন দোকানে পাওয়া যায় না, কেবল মাত্র বাজারের ফুটপতে,পাড়ার অলিতে গলিতে পাওয়া যায়।ছোট শাঁস অনুযায়ী দাম কিছুটা বেশি হলেও এ নিয়ে কিছু বলার নেই।আর এক ক্রেতা গৌতম ব্যানার্জী বলেন“তালের শাঁস অনেক উপকারী,এটা ডায়েটের জন্য বেশ উপকারী।শুষ্কত্বক,চুল পড়াা বন্ধ করে।লিভার কোষ্ঠকাঠিন্য,রক্ত শূন্যতার জন্য উপকারী।তালের শাঁসের খুচরা বিক্রেতা ফজলু জানান,আমরা তাল গাছের ফল কিনে বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকি।তাছড়া ঢাকা খুলনা থেকে বিভিন্ন পাইকারীরা এসে তাল কিনে নিয়ে যায়।আমাদের গ্রাম পর্যায়ে তাল ও তালের শাঁসের দাম একটু কম থাকলেও শহরের তালের দাম বেশী।বিশিষ্ট চিকিৎসক ডাঃ বলরাম বিশ্বাস বলেন ভাঙ্গন ও মাটি ক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও তালগাছের জুড়ি মেলা ভার। তালগাছ গুচ্ছমূলীয় হওয়ার কারণে নদীর ভাঙ্গন ও মাটির ক্ষয়রোধে এর রয়েছে বিরাট ভূমিকা। এ জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বজ্রপাত, বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে আমাদের সকলকে পরিবেশবান্ধব এই বৃক্ষ রোপণে সচেষ্ট হতে হবে।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে