নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটায় বীর মুক্তিযোদ্ধাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার বুধহাটায় বীর মুক্তিযোদ্ধাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে ছাত্রলীগ ও যুবলীগ এ সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জাহিদ হাসান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান,দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধে নিজের জীবনের মায়া ত্যাগ করে পাকিস্থানি হানাদার বাহিনীকে পরাস্থ করে এক স্বাধীন সর্বভৌম উপহার দেয় বাঙ্গালী জাতিকে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে সেই স্বাধীন দেশের মাটিতে দাড়িয়ে জাতির সেই শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা হয়। আর যার নেতৃত্বে ছিলেন কুন্দুড়িয়া ইউপি সদস্য মতিয়ার রহমান, স্থানীয় মাদক ব্যবসায়ী ও নাশকতা মামলার আসামী আনারুল হোসেন। লিখিত বক্তব্যে ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ আরও বলেন, গত ইং ১৬ মে-২৩ বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের তদন্তকালে ইউপি সদস্য মতিয়ার রহমান ও তার আপন সহদর ভাই নাশকতা মামলার আসামী আনারুল হোসেন এবং তাদের দলবল একজোট হয়ে আব্দুল গফুরের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী খেতাবকে নিয়ে কুটুক্তি মূলক বক্তব্য প্রদান করেন। তাদের এধরণের ঘৃণীত বক্তব্যে শুধু মুক্তিযোদ্ধাদের নয়, জাতিকে অপমানের সামিল বলে মনে করেন তারা। ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসকল স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক সামছুরজ্জামান রাজু, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জয়কৃষ্ণ কর্মকার, ছাত্রলীগ নেতা মাহিনুজ্জামান রাজ, ইমন হোসেন, ইমরান হোসেন, ফয়সাল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তবে ঘটনাস্থলে তদন্তের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর ও তার ভাই আমিনুর রহমান আমার আপর চড়াও হলে আমার ভাই আনারুল ইসলাম ও উপস্থিত আমার সমর্থকদের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে