নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত-৪

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ভিটেবাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্ত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছে। রবিবার (১৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কালিকাপুর গ্রামের মৃত জমাত গাজীর ছেলে ৯৮ বছর বয়সী বৃদ্ধ শামছুর গাজী জানান, শতাধিক বছর তারা বংশ পরম্পরায় ভিটেবাড়িতে বসবাস করে আসছেন। যেখানে তাদের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, পুকুরসহ গাছগাছালী রয়েছে। প্রতিবেশী মোজাম গাজীর ছেলে আঃ লতিফ, আজিজুল ও হাফিজুল, জালাল গাজীর ছেলে ইকবাল, সোহেল, লতিফ গাজীর ছেলে বাবু শনিবার সকালে তাদের অজ্ঞাতে বাড়ির জমি সার্ভেয়ার দারা মাপজোক করিয়ে খুঁটি মারেন। এদিন বিকাল ৪ টার দিকে তার ছেলে সোহরাব ও সোহরাবের ছেলে তুহিন বাড়ি ফিরে খুঁটি মারা দেখে উঠিয়ে ফেলে দেয়। রবিবার সকাল ৯টার দিকে লতিফসহ অন্যরা লাঠিসোটা, দা, রড নিয়ে তাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুনরায় খুঁটি পুততে গেলে সোহরাব দিং বাধা প্রদান করেন। তখন অবৈধ প্রবেশকারীরা সন্ত্রাসী স্টাইলে বাড়ির লোকদের উপর হামলা ও এলোপাতাড়ী ভাবে মারপিট করে। হামলায় সোহরাব, অন্তঃস্বত্ত্বা রাবেয়া, তুহিন ও শারমিন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতিত চলছিল।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে