নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কেনার টাকা না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে শামীম হোসেন (১৭) নামের এক তরুন বিষপানে অসুস্থ্য থাকার ১৭ দিন পর গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শামীম হোসেন আদমদীঘি উপজেলার কুমারগাড়ী গ্রামের আলম হোসেনের ছেলে। সে সুতায় রং মিশানো কাজ করতো বলে জানাযায়।

পারিবারিক সুত্রে বলা হয়, শামীম হোসেন সুতায় রং মিশানো কাজ করতো। বেশ কিছু দিন যাবত সে একটি অ্যানন্ড্রোড মোবাইল কেনার জন্য তার বাবা মায়ের নিকট টাকা চেয়ে বায়না ধরে। তার বাবা মা অ্যানড্রোড ফোন কিনে দিবেনা বলে শামীমকে জানায়। এতে সে অভিমান করে গত ২২ জুলাই রাতে বাড়ির টিউবওয়েলের পারে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীঘ ১৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার বিকেলে মারা যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শামীমের চাচা রেজাউল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag
আরও খবর