নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির

ছবি-প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, বগুড়ার পূণ্যভুমি আদমদীঘি থেকে আমাদের কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুর করতে পারায় আমরা ধন্য। সমাজ থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে, মানুষের আচরণ ভাল করতে হবে। সন্তানেরা পড়াশুনার বদলে রাত জেগে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখছে। এসব অভিভাবকদের ভেবে দেখতে হবে। তিনি আরো বলেন, পুলিশ বাহিনীকে আগে নিজেদেরকে ঠিক হতে হবে, কোন অন্যায় করা যাবেনা। দয়া করে পুলিশ বাহিনীকে কেউ দলীয় কাজে ব্যবহার করবেন না। কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতা ছাড়া ২ লাখ ২০ হাজার পুলিশ দিয়ে সারা দেশের মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়। আমরা কউিনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই। 

গতকাল শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় বগুড়ার আদমদীঘি থানা চত্বরে নব নির্মিত থানা ভবন উদ্বোধন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক হিসাবে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি উপজেলা সর্বদায় আইনশৃংখলা ভাল। তবে সান্তাহার পৌরসভাকে মাদকমুক্ত করতে কাজ করতে হবে। মাদকের বিস্তার কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। যে অন্যায়ের সাথে জড়িত সে অন্যাকারির দলীয় পরিচয় নেই। তাকে অন্যায়কারি হিসাবে বিবেচনা করতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিআইজি (প্রশাসন) এপিবিএন হেডকোয়াটার্স ঢাকা মো: সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি, মোহাম্মাদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি, বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতান,উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তাকিণ তালুকদার মুক্তা, সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা প্রমুখ। এসম উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রভাষক মোতালেব হোসেন, সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা সহ নেতৃবর্গ।

Tag
আরও খবর