নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় ফিরোজ হোসেন (১৩) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয় নিহান হোসেন (১৩) নামের আরও একজন। গত বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামের জাহেরুল ইসলামের ছেলে ও আহত নিহান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ফিরোজ হোসেন মোটরসাইকেল মেকানিকের কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘির মুরইল বাজারে সিনহা অটোজ নামক দোকানে মোটরসাইকেল মেকানিকের কাজ শেষে ফিরোজ হোসেন ও নিহান হোসেন নামের দুই কিশোর অ্যাপ্যাচি আট.টি.আর মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলার ডুমুরিগ্রাম তাদের নিজ বাড়ি ফিরছিল। তারা নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুত্বর জখম হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেন কে মৃত ঘোষনা করেন এবং গুরুত্বর আহত নিহানকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ফিরোজ হোসেনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

Tag
আরও খবর