বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় পুলিশ অভিযান চালিয়ে ২০০গ্রাম গাঁজা সহ সাগর হোসেন (৩৫) ও মুক্তার হোসেন (৩২) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ ৭০০টাকা জব্দ করা হয়। গতকাল সোমবার (৪ মে) বেলা ১১টায় উপজেলার সান্তাহার ইয়ার্ড় কলোনী বটতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাগর হোসেন আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার বাচ্চু প্রামানিকের ছেলে ও মুক্তার হোসেন ডালম্বা গ্রামের রশিদুল ইসলাম বাবুর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে সান্তাহার ইয়ার্ড কলোনী বটতলা এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদে থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। এ সময় সাগর হোসেন ও মুক্তার হোসেন নামের দুই জনকে আটক করে তল্লাশি করা কালে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির ৭০০টাকা জব্দ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে