নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন (৫৯) কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার (৩ মে) রাতে হামলার শিকার আহতের ভাই সান্তাহারের বাসিন্দা আজিজুল হক রাজা বাদী হয়ে পৌরসভা এলাকার রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে সান্তাহার রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেন। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। 

রেলওয়ে থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুরে সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেনের সাথে পৌরসভার হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতন্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মামলার এজাহারভুক্ত আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার পেটে অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে আহত করে। পরে স্থানীয়রা আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে হামলার শিকার ইকবাল হোসেনের ভাই বাদি হয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় হত্যা চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Tag
আরও খবর