নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের এক চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘির তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা কুমারপাড়ার ব্যাটারি চালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে চা দোকানে যান। এসুযোগে আব্দুল হালিম নামে ওই ব্যক্তিটি অটোভ্যানটি চুরি করে পালাচ্ছিলেন। স্থানীয় জনতা দেখতে পেয়ে ধাওয়া করে কিছু দুরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোর্পদ করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম একজন পেশাদার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। 

Tag
আরও খবর