বগুড়ার আদমদীঘিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফ হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকেলে উপজেলার বড়-আখিরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়-আখিরা গ্রামের রশিদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার বড়-আখিরা গ্রামে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে ওই গ্রামের আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরে আরিফ হোসেনকে আটকের পর তার দেহ তল্লাশি করে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে