নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গ্রেফতারকৃত দুইজন।


বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির (১৪) এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। গত রোববার রাতে এ ঘটনায় জড়িত শ্রী শিপন কুমার সরকার ও শ্রী সজল দাস ওরফে সঞ্জয় নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২১) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (২০)। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামী সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাকা থাকার সুজুগে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর আসামী শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামীরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারন করা ছবি ফেসবুক বা টিকটিকে ছড়িয়ে দিবে বলে ধর্ষনকারিরা হুমকি দিয়ে ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার ১০ দিন পর গত রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় তার বাবা মাসহ প্রতিবেশিদের জানালে ছাত্রীর মা বাদি হয়ে রাতে উল্লেখিত ব্যক্তিদের নামে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানায়, আসামীদের এবং ভিকটিম ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য গতকাল সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর