বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় আব্দুর রহমান (১৭) নামের এক কিশোর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী স্বপন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান তার বাবা মায়ের নিকট একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়ার জন্য দাবী করেন। তাকে ফোন কিনে না দেয়ায় সে অভিমান করে গত বৃহস্পতিবার সকাল ১০ টায় বাড়ির পাশে বিষপান করে অসুস্থ হয়। প্রতিবেশিরা দেখতে পেয়ে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩ টায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
১৪ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে