নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত-১, আহত ২

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ক্বওমী মাদরাসা ছাত্র রিমন হোসেন (১৮) নিহত হয়েছে। এসময় অপর মোটরসাইকেলের দুই আরোহি আহত হয়েছে। আহতদের বগুড়া ও নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্তেহাদ প্লাষ্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের উজ্জল হোসেনের ছেলে। আহতরা হলো, আক্কেলপুর উপজেলার পুরঘর গ্রামের লিটনের ছেলে তৌফিক হোসেন ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে রাহিম হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় রিমন হোসেন তার অপর দুই বন্ধুকে নিয়ে সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি ফেরার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্তেহাদ প্লাষ্টিক কারখানার সামনে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধ সড়কের উপড় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফাঁয়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুত্বর রিমন হোসেন ও তৌফিক হোসেনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক রিমন হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা চিকিৎসাধিন রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর