নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সান্তাহারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে হিরুর লিফলেট বিতরণ ও পথসভা

ছবি সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। গতকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও সান্তাহার রেলগেট গোল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। 

সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ফিরোজ মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম স্বপন, দুপচাঁচিয়া উপজেলা মৎস্যজীবী সম্পাদক এসএম হান্নান, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, আদমদীঘি উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক রুবেল সরকার, সান্তাহার ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন-সহ আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

Tag
আরও খবর