নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে পুলিশের অভিযানে নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘির উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো,  আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের জহুরুল মন্ডলের ছেলে নাসির মন্ডল (২৬), একই উপজেলার মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), মুরইল তালুকদারপাড়ার তছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২৩) ও আল মাহমুদের ছেলে আল সাফা (২২)।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মুরইল-সাওইল সড়কের দত্তবাড়িয়া এলাকা থেকে মাদক বেচা কেনার সময় মাদক কারবারি নাসির মন্ডলকে নেশার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্টেশন-সুদিন গ্রামের রাস্তা থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওমর ফারুককে এবং নসরতপুরগামী রাস্তা থেকে মিরাজ মন্ডল ও আল সাফাকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর