নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

‎বগুড়ার আদমদীঘিতে টাকার বিনিময়ে বাঁশঝাড়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড থেকে তাস, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জার উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২২ সেপোটম্বর) বিকেলে উপজেলার দেলুঞ্জ গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার শাওইল বাজারের আহম্মদ আলী শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৫৮), একই গ্রামের দিঘীরপাড়ের আবুল শেখের ছেলে বাবলু শেখ (৬০) দক্ষিণপাড়ার তাছের উদ্দিন শেখের ছেলে আলেফ উদ্দন শেখ (৫২) ও পলাশী গ্রামের কলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩১)।  

‎পুলিশ জানায়, গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউপির দেলুঞ্জ গ্রামের নির্জন স্থানে জনৈক মোজাম তালুকদারের বাঁশঝাড়ে একদল জুয়াড়ি টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশের একটি দল উল্লেখিত স্থানে জুয়ার আসরে অভিযান চালান। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৩ হাজার ৫৩৫ টাকা, ৫২পিস তাস-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে ওইদিন তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 


Tag
আরও খবর