নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে মন্দির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরুর মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদাণ

ছবি সংগৃহীত।

সনাতন ধর্মাবলস্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বগুড়া-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু আদমদীঘি উপজেলার ৬৫টি মন্দির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদাণ করেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি মন্দির চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি উপজেলা পূজা উদযপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছুর রহমান, এ্যানজেল, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা শিহাব চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খান, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, চঞ্চল ও রতন বসাক প্রমূখ।  

এসময় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৫টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদাণ করেন প্রধান অতিথি হামিদুল হক চৌধুরী হিরু।

Tag
আরও খবর