নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা নসরতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুরইল বাজারে বিএনপির কার্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিএনপি নেতা শাজাহান আলী তারার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন,  আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল,  খন্দকার কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দগ্রাম ইউনিয় বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা শহিদুল ইসলাম, আতোয়ার হোসেন, মিজানুর রহমান, মোফাজ্জল হোসেন, নুরুজ্জামান জুয়েল, আবু বক্কর, রিয়াদ হাসান, জাহেদুল ইসলাম, হাসান, আলিম, শাজাহান-সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা। আলোচনা সভার শেষে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

Tag
আরও খবর