নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে সরকারি চাল জব্দের ঘটনায় মামলা

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল জব্দের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে ৫দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ খাদ্য পরিদর্শক রাকিব হাসান বাদি হয়ে খাদ্যবান্ধবের ডিলার আদমদীঘির তালশন গ্রামের মৃত খতিজ উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তার সরকার (৬৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আব্দুস ছাত্তার সরকার ভোক্তাদের চাল না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে তার চাল বিক্রয় কেন্দ্র রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে আদমদীঘি পশ্চিমবাজার মসজিদ সংলগ্ন টিনসেড গুদাম ঘরে মজুদ রেখেছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত ২৮ আগষ্ট বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা সুলতানার নেতৃত্বে ওই গুদাম ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ডহরপুর গ্রামের আবু হাসানের ছেলে শাওন ওই গুদাম ঘরের তালা খুলে দিলে ঘরের ভিতর থেকে ১১৫ বস্তায় ৩.৪৫০ মেট্রিক টন চাল জব্দ করে উল্লেখিত গুদাম ঘর সিলগালা করা হয়। এদিকে সরকারি খাদ্যবান্ধবের বিপুল পরিমান চাল অসৎ উদ্দেশ্যে মজুত করা এবং চাল জব্দ করার পরও কোন মামলা না করে খাদ্য বিভাগ নানা নাটকীয় ভুমিকা ও সময়ক্ষেপন করে অবশেষে ৫দিন পর এই মামলা দায়ের করেন। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রন খন্দকার আবুল বাশার জানান, দাপ্তরিক নানা কারনে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলা তদন্তভার উপ পরিদর্শক ফেরদৌস আলীকে দেয়া হয়েছে। 

Tag
আরও খবর