নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদমদীঘিতে প্রাইভেট কারের ধাক্কায় ৩বছরের শিশুর মৃত্যু

দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার।

বগুড়ার আদমদীঘিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিন বছর বয়সী রাবেয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রনণ হারিয়ে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মৃত রাবেয়া খাতুন নওগাঁ জেলার আত্রাই উপজেলার মালঞ্চা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেল ৫টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে সড়কের পাশে শিশু রাবেয়াকে নিয়ে তার মা পান্না বেগম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে লক্ষ্য করে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রাবেয়াসহ তিন জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রাইভেট কার চালকসহ গাড়িটি আটক করে পুলিশে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক রাবেয়া নামের ওই শিশুকে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচকে যাওয়া কারগাড়ি ও চালক মাহবুবুর রহমানকে থানা হেফাজতে নেয়। এঘটনায় নিহত রাবেয়ার মামা সুলতান মন্ডল বাদি হয়ে নওগাঁর মান্দা উপজেলার চকানু গ্রামের আফাজ উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মাহবুবুর রহমান (৪৫) কে আসামী করে ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার চালক মাহবুবুর রহমানকে আজ রবিবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর